চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 বছরের প্রথম অধিবেশন বসছে রোববার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

ঢাকা অফিস :    |    ০৭:০৪ পিএম, ২০২২-০১-১৫

 বছরের প্রথম অধিবেশন বসছে রোববার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

চলমান একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন অনুষ্ঠিত আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায়। এ অধিবেশন ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।

এটি সংসদের শীতকালীন অধিবেশন। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। তাই এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

রোববার অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সংসদের অধিবেশন মুলতবি করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যতদূর সম্ভব অধিবেশন সংক্ষিপ্ত করা হবে।
করোনাকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। এর আগে সবার করোনা টেস্ট করাতে হবে। তবে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (যদিও তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন), সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর